Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, শেখ হাসিনা ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান অনুসন্ধানেও কিছু নতুন তথ্য পাওয়া গেছে।

দুদক বলেছে, বিভিন্ন অভিযোগের অনুসন্ধান ও তদন্ত অব্যাহত আছে এবং কিছু ক্ষেত্রে যৌথ তদন্ত দল বা জেআইটির মাধ্যমে কাজ হচ্ছে। এসব দলের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন, প্রয়োজনীয় সাক্ষ্য নিচ্ছেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করছেন। আইন অনুযায়ী সব প্রক্রিয়া মেনেই কার্যক্রম এগোচ্ছে বলে জানান মহাপরিচালক। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে পৃথক কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ৪১ দিনে ১২১টি মামলা ও ৬১টি অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। এ সময়ে ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম ও একটি ফাঁদ মামলা পরিচালিত হয়েছে। আদালতের মাধ্যমে ৬৮ জনের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে এবং ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনজীরকে দেশে ফেরাতে দুদক স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে, তবে সময়সীমা জানানো হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।