Web Analytics

গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দলের মুখপাত্র আবু হানিফ আমার দেশকে বলেন, জসিম উদ্দিন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নোটিশে তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৪, দেবিদ্বার, আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং জসিম ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।