Web Analytics

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিক ও যুদ্ধংদেহী আচরণের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক প্রার্থনায় তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের হুমকি বা শক্তির প্রদর্শনীতে তিনি ভীত নন। সরাসরি ট্রাম্পের নাম না নিয়ে তিনি বলেন, শান্তির ঈশ্বর কখনোই যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, কারণ তাদের হাত রক্তে রঞ্জিত। তিনি আরও সতর্ক করেন, সত্যিকারের শক্তি জীবন রক্ষার সেবায় নিহিত, ধ্বংসে নয়।

পোপের এই বক্তব্যের পর ওয়াশিংটন থেকে প্রচ্ছন্ন হুমকি এসেছে বলে জানা গেছে। ভ্যাটিকানে নিযুক্ত মার্কিন দূত কার্ডিনাল ক্রিস্টোফ পিয়েরের সঙ্গে বৈঠকে এক পেন্টাগন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের যা ইচ্ছা তাই করার সামরিক ক্ষমতা রয়েছে এবং চার্চের উচিত তাদের পাশে থাকা। তবে পোপ লিও চতুর্দশ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং সুসমাচারের বার্তা প্রচার করাই তাঁর দায়িত্ব।

বিশ্লেষকেরা মনে করছেন, যেখানে অনেক বিশ্বনেতা ট্রাম্পের রোষ এড়াতে আপস করছেন, সেখানে পোপ লিও চতুর্দশ নৈতিক সাহস ও স্পষ্টতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।