Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাহিনী অবিশ্বাস্যভাবে ভালো করছে। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে। ট্রাম্পের ভাষায়, মাত্র এক সপ্তাহে এমন সাফল্য অর্জিত হয়েছে যা কেউ কল্পনাও করতে পারবে না।

তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের ৪৪টি জাহাজ ও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, ফলে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা অনেক কমে গেছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এলাকায়ও আঘাত হেনেছে, যার ফলে তাদের ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাঁর দাবি, ইরানের সব নেতৃত্বকেও নির্মূল করা হয়েছে।

যুদ্ধ কতদিন চলবে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি চলবে ‘যতক্ষণ প্রয়োজন হয়’। আলজাজিরা সূত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।