Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। সবাইকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতে পারে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন বঞ্চনার শিকার হলেও বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে।

মীর শাহে আলম জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করা এবং পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।