Web Analytics

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২০ মিনিটে স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পর্যাপ্ত উচ্চতা অর্জনে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান, বিমানে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যান। বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান নয়, বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের এবং উড্ডয়নের সময়ই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কারণ বা নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।