চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়নী খাতুন (১৪) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মোহনবাগ এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নয়নী ধাইনগর ইউনিয়নের আঁখিরা গ্রামের রুবেল আলীর মেয়ে এবং জান্নাতুল ফেরদৌসী নামে এক নারীর বাড়িতে কাজ করতেন।
বাড়ির লোকজন দাবি করেছে, নয়নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সোমবার বিকেলে নয়নী কাউকে কিছু না বলে একটি ঘরে গিয়ে আত্মহত্যা করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ পায়নি। পুলিশ পৌঁছানোর আগেই লাশ নামিয়ে ফেলা হয়।
নয়নীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ, এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।