Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ২০ মাস আত্মগোপনের পর মঙ্গলবার ভোররাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে তিনি সংসদ ভবন এলাকা থেকে আত্মগোপনে যান এবং তখন থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আত্মগোপনের সময় তিনি স্বামী ও কনিষ্ঠ সন্তানসহ সরকারের কঠোর নজরদারিতে ছিলেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন বলে অন্তর্বর্তী সরকার জানায়, যদিও পদত্যাগটি স্বেচ্ছায় ছিল কি না তা নিশ্চিত করা যায়নি। অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকেই তিনি ই-পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন দেশত্যাগের উদ্দেশ্যে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে এক শ্রমিক নিহতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, যেখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতিমধ্যে কারাগারে আছেন।

গ্রেপ্তারের পর শিরীন শারমিন চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে এবং সে ক্ষেত্রে রংপুর আদালতে হাজির করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।