মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা ও পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে। রোববার, ২২ নভেম্বর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র তালিকা এবং পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্র ও প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর ফাইলের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা থাকবেন। নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা জ্যেষ্ঠ অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন। নিজ কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেবে; তবে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শক হতে পারবেন না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।