বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তার সহকারী একান্ত সচিব-২ ও আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
চেকপ্রাপ্ত মন্দিরগুলো হলো ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা।
এই অনুদান বিতরণের মাধ্যমে আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রধানমন্ত্রীর সহায়তা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।