Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার সতর্কতা জারি করেছে। ১ জুন ২০২৬ তারিখে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি কমে গেলেও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে, তবে আবহাওয়া অফিস জানিয়েছে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।