মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে এবং তেল সম্পদ দখলের বিষয়টি বিবেচনা করা হবে। ট্রাম্পের দাবি, খুব শিগগিরই ইরানজুড়ে সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো ভেঙে পড়তে দেখা যাবে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
তবে এই কঠোর অবস্থানের মধ্যেও ট্রাম্প জানান, ইরানের কিছু কর্মকর্তা ইতোমধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন এবং তিনি মনে করেন, আগামী সোমবারের মধ্যেই একটি চুক্তি হতে পারে। এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
অন্যদিকে, তেহরান ট্রাম্পের এসব বক্তব্য অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, চুক্তি নিয়ে ট্রাম্পের দাবিগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।