Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবারের এক বিবৃতিতে তিনি বলেন, প্রকাশিত তথ্য অনুযায়ী ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে।

পরওয়ার বলেন, অনেক প্রার্থী ভেরিফিকেশনের নামে নিয়োগ থেকে বাদ পড়ার দাবি করেছেন, যদিও তারা লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করেছিলেন। চূড়ান্ত নির্বাচনের পর কোন আইন, মানদণ্ড ও কার সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হয়েছে—সে প্রশ্ন তোলেন তিনি। রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, মতাদর্শ বা সামাজিক অবস্থান বিবেচনায় নিয়োগ না দেওয়ার গুরুতর অভিযোগের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি সরকারের কাছে নিয়োগপত্র না পাওয়া চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, প্রতিটি সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো এবং ভেরিফিকেশনের মানদণ্ড প্রকাশের আহ্বান জানান। অনিয়ম বা বৈষম্যের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং অন্যায়ভাবে বাদ পড়া নিরপরাধ প্রার্থীদের প্রতিকার ও নিয়োগ নিশ্চিতের দাবিও জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।