Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়াতে যাচ্ছে। ১১ জুন জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি প্রতি পরিবারে মাসিক ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা হবে ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ২৫ হাজার টাকা। সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে। উৎসব ভাতা, নববর্ষ ভাতা, চিকিৎসা ও দাফন অনুদানসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তথ্যমতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। অর্থমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের ভাতা বহাল রাখার পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।