Web Analytics

ইডেন মহিলা কলেজে ‘Transboundary Water Facts’ শীর্ষক একটি পাঠচক্রে বাংলাদেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, ন্যায্য হিস্যা এবং নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাইমুনা খানের আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় আন্তঃসীমান্ত পানিসম্পদ, পানিবণ্টন চুক্তি, আকস্মিক বন্যা এবং অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা উঠে আসে।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে; এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং তিনটি মিয়ানমারের সঙ্গে অভিন্ন। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীব্যবস্থা দেশের পানিপ্রবাহের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে। তাই উজানের প্রবাহ, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা এবং বর্ষার অতিরিক্ত পানি কৃষি, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে।

১৯৯৬ সালের বাংলাদেশ-ভারত গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা বলে আলোচনায় গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা পানিচুক্তি ও অধিকার বিষয়ে জনসচেতনতা, দৃঢ় কূটনৈতিক অবস্থান, তথ্য বিনিময়, যৌথ গবেষণা, বন্যার পূর্বাভাস, প্রবাহ পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।