তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শুধু নন, সব পলাতককেই ফেরত চায় ঢাকা। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না।
মন্ত্রী বলেন, দেশে গত ছয় মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই বলেও তিনি জানান। তবে কোনো কোনো এলাকায় সার বিতরণে অনিয়ম হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমান সরকার কোনো স্বাভাবিক সময়ে ক্ষমতায় আসেনি এবং সবকিছু মিলিয়ে সরকার একটি স্পর্শকাতর সময় পার করছে। দেশের মানুষ সঙ্গে থাকলে সরকার এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই বলেও তিনি বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।