Web Analytics

শারজার ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হতো। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় তারা ৪১ ওভার ২ বলে ১৬০ রানে অলআউট হয়। আফগানিস্তান ৮৭ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে জিম্বাবুয়ের সঙ্গে ফাইনালে উঠেছে।

বাংলাদেশ ২৮ রানের মধ্যে চার উইকেট হারায়। তানজিদ হাসান তামিম, সৌম্য, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় দ্রুত আউট হন। পঞ্চম উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৯৩ রানের জুটি গড়েন। সাইফ ৮২ বলে ৪১ রান করেন, আর ইমন ৯৬ বলে ৭০ রান করে রশিদ খানের শিকার হন। রশিদ ৩১ রানে ৪ উইকেট নেন; ওমরজাই ও আহমাদজাই নেন দুটি করে উইকেট।

তাসকিন আহমেদ আফগানিস্তানের দুটি উইকেট নিলেও ১৬০ রানের লক্ষ্য তাদের চাপে ফেলতে পারেনি। রহমত শাহ ৯০ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। ইব্রাহিম জাদরান ৪৮ বলে ৩৪ এবং হাশমতউল্লাহ শহিদী ৩৬ রান করেন। রহমত ও শহিদীর জুটিতে আফগানিস্তান জয়ের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।