Web Analytics

যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় মক্কা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ সোমবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি এবং সদস্য দেশগুলোর চলমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের প্রতিনিধিদলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।

সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। চুক্তির লক্ষ্য সম্মিলিত প্রতিরোধব্যবস্থা জোরদার করা। জোটের প্রথম বৈঠক ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।