Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন পুলিশ বিভাগে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুরে সর্বাধিক ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁওয়ে ৫৯ জন, মতিঝিলে ৫৬ জন, ওয়ারী ও উত্তরায় ৫০ জন করে, লালবাগে ৩৬ জন, রমনায় ৩২ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা এবং ৩৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।