Web Analytics

২০২৬ সালের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথম বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করা বিএনপির লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন। তারেক রহমান মন্তব্য করেন, স্বনির্ভর দেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না।

অধিবেশনে সংসদের কার্য উপদেষ্টা কমিটিসহ পাঁচটি কমিটি গঠন করা হয় এবং অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।