Web Analytics

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেড প্রাঙ্গণে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। নতুন এই বুথ চালুর ফলে ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা দাঁড়িয়েছে ২০০।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং ক্লাবের পরিচালক ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্প্রসারণ ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধি এবং আধুনিক আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।