Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমিনুল হক। শুক্রবার তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত আবেদন জমা দেন, যেখানে তিনি তদন্তের মাধ্যমে পুনঃভোট গ্রহণের আহ্বান জানান।

আবেদনে আমিনুল হক অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং ভোট গণনার আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘোষিত ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফল ও ডাকযোগে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানে বড় ধরনের গরমিল রয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।