Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আশা করেন, নতুন রাষ্ট্রপতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

মামুনুল হক বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামোয় মৌলিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে এখনো সংবিধান সংস্কার হয়নি এবং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই সনদে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্বপূর্ণ নিয়োগে ক্ষমতার ভারসাম্য, ক্ষমার আবেদনে ভুক্তভোগী বা পরিবারের মতামত এবং রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতায় চেক অ্যান্ড ব্যালান্সের প্রস্তাব রয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের আগেই নির্বাচন হওয়ায় প্রশ্ন উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। মামুনুল হক ফখরুলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।