Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্সে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এবং এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে ঘুরে শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় অবস্থান নেন।

পুলিশ জানিয়েছে, তারা সুযোগ পেলে আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় মামলা হয়েছে এবং আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।