Web Analytics

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুলিশ বৃহস্পতিবার রাতে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী কাওসার শেখ এবং চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নসিমন চালক খবির মাতুব্বর। তারা পৃথক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, খবির মাতুব্বরের বিরুদ্ধে ২০২৫ সালে মাগুরা থানায় একটি মামলা হয় এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। অন্যদিকে কাওসার শেখ ভাঙ্গা থানার নিয়মিত মামলার পলাতক আসামি। অবস্থান পরিবর্তনের কারণে পুলিশ দীর্ঘদিন ধরে তাদের ধরতে ব্যর্থ হচ্ছিল।

অবশেষে ভাঙ্গা থানার এসআই আতাউর রহমান ও এএসআই আজিজুল কৃষকের ছদ্মবেশে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। এতে দীর্ঘদিনের অনুসন্ধান সফলভাবে শেষ হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।