Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতে বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করার ওপর তিনি জোর দেন, যাতে খামারি ও উদ্যোক্তারা সরাসরি এর সুফল পান।

গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রমে প্রাণিসম্পদ খাত বর্তমান পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি গবেষণা প্রতিষ্ঠানের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান। সভায় বিএলআরআইয়ের প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিষয় পর্যালোচনা এবং কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।