Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়ানোর তথ্য উঠে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়ে এ অঙ্কে পৌঁছায় খেলাপি ঋণ। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।

মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ ছিল খেলাপি ঋণ। জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকার বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

ব্যাংকাররা ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটকে ঋণ পরিশোধে বাধার কারণ বলেছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা বা ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকে তা ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, বিদেশি ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।