Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এক গোলটেবিল আলোচনায় তিনি জানান, ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর পর আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় জরুরি। দীর্ঘদিনের ক্ষোভ ও অব্যবস্থাপনায় এই পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অভিযোগ প্রমাণের আগে চটকদার বা নেতিবাচক শিরোনাম পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করতে পারে বলেও তিনি বলেন। চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলক অনলাইন টিকিট ও সময় নির্ধারণ স্লট চালু হয়েছে; এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এটি চালুর কথা জানান তিনি। এক মাসের মধ্যে বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল জনবল ও যন্ত্রপাতিসহ চালু করার পরিকল্পনার কথাও বলেন। কর্নিয়া প্রতিস্থাপনে সহায়তায় আই ব্যাংক পুনরুজ্জীবন ও পুনর্গঠনের উদ্যোগের কথাও তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।