Web Analytics

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। গত ৪ মার্চ কেন্দ্রীয় ব্যাংক তাকে এই পদে পদোন্নতি দেয়। এর আগে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

ইমতিয়াজ আহমদ মাসুম বাংলাদেশ ব্যাংকের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, একাউন্টস অ্যান্ড বাজেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগে কাজ করেছেন। তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বরিশাল অফিসের পরিচালক ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।