Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, দেশপ্রেমিক তরুণদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর দেশ গড়া। এজন্য শিক্ষার্থীদের নিজেদের মেধা বিকাশ করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি রোববার দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য নৈতিকতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সমন্বয় জরুরি। একাডেমিক ও নৈতিক জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুললেই সুন্দর দেশ গড়া সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমন হোসেন এবং প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবির নেতারা বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।