Web Analytics

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধ এখনো ভারতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে ঘিরে ঢাকা থেকে জানানো অনুরোধের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান তুলে ধরেন।

সাংবাদিকের প্রশ্নে বলা হয়, অনুরোধগুলোর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ফেরত চাওয়ার বিষয়ও আছে। জয়সওয়াল বলেন, পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত।

সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান নতুন করে বলার প্রয়োজন নেই বলেও জানান জয়সওয়াল। ওই সম্মেলনের আগে তিনি বলেছিলেন, এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকে সরকার সমর্থন করে না। অনুষ্ঠানে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।