Web Analytics

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের নামে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় এবং ২৭ এপ্রিল তা গ্রহণ করা হয় বলে জানা গেছে। রাজনৈতিক প্যাডের পরিবর্তে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা এই চিঠি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

চিঠিতে তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও “সবার আগে বাংলাদেশ” স্লোগানের প্রশংসা করেন। এতে আরও দাবি করা হয়, ১৭ ফেব্রুয়ারি শপথের পর সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। অভিযোগ রয়েছে, একই চিঠিতে তার প্রতিষ্ঠানের কিছু কাজের মেয়াদ বাড়ানোর অনুরোধও করা হয়েছে।

মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, এলজিইডির প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। ভাইরাল চিঠিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।