Web Analytics

অভিবাসন নিয়ে বিতর্কের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্বামী-স্ত্রী ও সন্তানদের অস্ট্রেলিয়ায় আসার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ওয়ার্কিং হলিডে বা ব্যাকপ্যাকার ভিসার নিয়ম কঠোর করা হচ্ছে। সরকারের লক্ষ্য, এসব সংস্কারের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট অভিবাসন প্রায় ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা। বর্তমানে এ সংখ্যা প্রায় ৩ লাখ।

নতুন ব্যবস্থায় ভিসার মেয়াদ বাড়াতে ইচ্ছুক ব্যাকপ্যাকারদের জন্য লটারি চালু হবে। পর্যটক ভিসাধারীদের ভিসা পরিবর্তন করে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সুযোগও সীমিত করা হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত উচ্চতর যোগ্যতার পরবর্তী স্তরে অগ্রসর হলেই ছাত্রভিসা নবায়ন করতে পারবেন।

তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থীরা সীমিত ক্ষেত্রে পরিবার সঙ্গে আনার সুযোগ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, বৈধ ভিসার মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়তে হবে। ভিসা আইন প্রয়োগে আরও ১০০ কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো সতর্ক করেছে, কঠোর নীতিতে আন্তর্জাতিক শিক্ষাখাতে বিদেশিদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।