ইরান ঘোষণা করেছে যে জরুরি পণ্য বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি জরুরি পণ্য পরিবহনকারী জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে। এর আগে তেহরান এই প্রণালিতে চলাচল সীমিত করায় বিশ্বব্যাপী নৌপরিবহন ব্যাহত হয়েছিল।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনেতারা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূর্বের সীমাবদ্ধতার মধ্যেও কিছু বাণিজ্যিক জাহাজ সীমিত আকারে এই পথ ব্যবহার করছিল। ইরান আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে।
জরুরি পণ্যবাহী জাহাজের জন্য নতুন অনুমতি আন্তর্জাতিক নৌপরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।