Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করার চেষ্টা করছে এবং এর মূল উদ্দেশ্য দেশের তেল সম্পদ দখল করা। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেবে দেখা উচিত নয়।

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রসঙ্গে বাঘাই বলেন, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। তিনি দাবি করেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে এসব অভিযোগ। সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে প্রশ্নের জবাবে বাঘাই বলেন, বর্তমানে মাতৃভূমি রক্ষার বাইরে কোনো আলোচনার প্রাসঙ্গিকতা নেই।

তিনি আরও বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে চাপিয়ে দেওয়া অবস্থায় যুদ্ধটি এখন অনিবার্য হয়ে উঠেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।