Web Analytics

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলায় সক্রিয় ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি-সংক্রান্ত সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত গণশুনানিতে তিনি এ সতর্কবার্তা দেন।

গণশুনানিতে ভূমি সেবাপ্রার্থীদের অভিযোগ শোনেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেবিদ্বারে একটি প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জমি কেনাবেচায় অতিরিক্ত টাকা দিতে বাধ্য করছে। এসব সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রবাসীরা অল্প জমি কিনতে এসে দালালদের কারণে হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের সরাসরি অভিযোগ জানাতে এবং ভূমি কর্মকর্তার মাধ্যমে সমাধান না হলে তাকে অবহিত করতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।