Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। শনিবার রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ উন্মোচন এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা ও গুমের মাধ্যমে দলটি নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে এবং বাংলাদেশে তাদের পুনরুত্থানের সুযোগ নেই। সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল বলেও তিনি মন্তব্য করেন। স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত করতে হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং গুম, হত্যা বা গুলি চালিয়ে আন্দোলন দমন করতে চায় না। তিনি বিভাগীয় স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা এবং বৃহত্তর রংপুর উন্নয়নে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের কথাও জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।