Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না এবং গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা প্রতিরোধ করা হবে। শুক্রবার বিকেলে গাইবান্ধা পৌর পার্কের জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি সংগঠনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ ছিল।

হাদি হত্যাসহ জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কর্মসূচিটি করা হয়। জাবের অভিযোগ করেন, হাদি হত্যা মামলার আসামিরা ভারতে পালিয়ে থাকলেও তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিরা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন।

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথাযথ নজর দিচ্ছে না বলেও অভিযোগ করেন জাবের। তাঁর দাবি, জুলাই ২০২৪ আন্দোলনের বিরোধিতাকারী এবং আন্দোলনকারীদের হত্যা ও পঙ্গুত্বের জন্য দায়ী কিছু ব্যক্তি পদোন্নতি পাচ্ছেন। রংপুর থেকে পীরগঞ্জ হয়ে গাইবান্ধায় পৌঁছানোর পর কর্মসূচির অংশগ্রহণকারীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।