প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। কবির স্মৃতিবিজড়িত এই স্থানে আয়োজিত উৎসবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান জাতীয় পর্যায়ে উদ্যাপিত হবে। রবিবার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২৫ বৈশাখ দুপুরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।