Web Analytics

আফ্রিকার মানুষকে ধরে আটলান্টিকের দুই পাড়ে দাস হিসেবে বাণিজ্যের ঐতিহাসিক প্রথাকে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ঘানার উদ্যোগে আনা প্রস্তাবটি বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। এতে দাস ব্যবসার ঐতিহাসিক স্বীকৃতি, সদস্য দেশগুলোর অনুতাপ প্রকাশ এবং ক্ষতিপূরণ তহবিল গঠনের আহ্বান জানানো হয়।

মোট ১২৩ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আর্জেন্টিনা এর বিরোধিতা করে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশসহ ৫২ দেশ ভোটদানে বিরত থাকে। ঘানার প্রেসিডেন্ট জন মাহমা বলেন, এই সিদ্ধান্ত দাস ব্যবসা ও বর্ণবৈষম্যের শিকার লাখো মানুষের স্মৃতিকে সম্মান জানায় এবং ইতিহাস ভুলে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে।

অন্যদিকে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত ড্যান নেগরেয়া বলেন, যুক্তরাষ্ট্র এমন ঐতিহাসিক ভুলের ক্ষতিপূরণের দাবি স্বীকার করে না যা সমকালীন আন্তর্জাতিক আইনে অবৈধ ছিল না এবং আধুনিক রাষ্ট্রগুলোর ওপর এমন অপরাধের দায় চাপানো উচিত নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।