Web Analytics

দ্রুত উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নতুন গবেষক নিয়োগের ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বছরে সর্বোচ্চ ৪ লাখ ৪৫ হাজার ডলার বেতনের এই পদে এমন বিশেষজ্ঞ খুঁজছে, যার কাজ হবে এআই যেন মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই নিজেকে অতিরিক্ত স্মার্ট করে তুলতে না পারে, সেই ঝুঁকি বিশ্লেষণ করা। এই পদটি ওপেনএআইয়ের ‘প্রিপারেডনেস’ নিরাপত্তা টিমের অধীনে, যা ভবিষ্যতের শক্তিশালী এআই সিস্টেমের দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ে কাজ করে।

চাকরির বিবরণে বলা হয়েছে, প্রার্থীকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি কৌশলী ও বিচক্ষণ হতে হবে, কারণ কাজের বড় অংশ হলো এমন ঝুঁকি নিয়ে ভাবা যা এখনো বাস্তবে দেখা যায়নি। মূল দায়িত্বের মধ্যে থাকবে ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্ত স্বউন্নয়ন ধারণা বিশ্লেষণ, উন্নত এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা, অস্বাভাবিক আচরণ শনাক্তকরণ এবং ভবিষ্যতের হুমকি মূল্যায়ন।

এছাড়া গবেষককে ‘ডেটা পয়জনিং’ আক্রমণ থেকে এআই মডেল সুরক্ষিত রাখা এবং উন্নত এআই কীভাবে সিদ্ধান্ত নেয় তা বোঝার টুল তৈরি করতে হবে। সাম্প্রতিক সময়ে গুগল ডিপমাইন্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধারণা নিয়ে আলোচনা বাড়ছে, যা এআই সক্ষমতার দ্রুত অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।