Web Analytics

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে ইনস্টিটিউট সূত্র জানিয়েছে।

আহতদের মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বাকি চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১টার দিকে ইনস্টিটিউট কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

ঘটনা তদন্তে অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের দেখেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পর্ব সমাপনী পরীক্ষা চলমান থাকায় ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।