Web Analytics

যুক্তরাজ্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি নাগরিকদের রাশিয়ায় পাচারের অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার ঘোষিত এই পদক্ষেপে বাংলাদেশের একটি ট্রাভেল কোম্পানি ‘ড্রিম হোম ট্রাভেলস’-এর নামও অন্তর্ভুক্ত রয়েছে। ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা, ২০২৫’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিলেও সেখানে পৌঁছে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে বাধ্য করা হতো।

নিষেধাজ্ঞার পাশাপাশি কোম্পানির মালিকের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।