Web Analytics

র‍্যাব-১৩ এর সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর বিভাগের দুটি পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি দল নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করে, যার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। একই রাতে সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের দল গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে ঝোপের ভেতর থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে এবং সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।