Web Analytics

সোমবার ভোরে ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্যে জানা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুদগাম জেলা, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত।

চরার-ই-শরিফ, পুলওয়ামা, শ্রীনগর ও শোপিয়ানসহ আশপাশের এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকলেও আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। একই সময়ে ভারতের আন্দামান অঞ্চলেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!