Web Analytics

প্রায় ১২ ঘণ্টা থানায় রাখার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তাকে মঙ্গলবার, ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে কর্মকর্তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, পাঁচ কর্মকর্তার নিরাপত্তার জন্য তাঁদের থানায় রাখার আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার প্রেক্ষাপটে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব ছিল। শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁদের থানা থেকে ফিরিয়ে আনা হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে সাত দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত বা অন্য প্রয়োজনে প্রশাসন ডাকলে তাঁদের উপস্থিত থাকতে হবে। সোমবার বিভিন্ন দপ্তর ও বিভাগে তল্লাশি চালিয়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তাঁদের আটক ও মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে তাঁদের কোতোয়ালি থানায় দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।