Web Analytics

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাংবাদিকরা হলেন মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। প্রথম তিনজন ডিআরইউ’র স্থায়ী সদস্য।

বিবৃতিতে বলা হয়, ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে ‘এখন টিভি’ কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থি এবং এটি সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারেরও বিরুদ্ধে যায়। ডিআরইউ নেতারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষা করা।

তারা ‘এখন টিভি’ কর্তৃপক্ষকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, তা না হলে ডিআরইউ সদস্যদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।