প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে এবং ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশু টিকা পেয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে অপরাধী গ্রেপ্তার ৭০০ শতাংশ বেড়েছে, সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে এবং মাদক ও চোরাচালান পণ্য জব্দ ৪০ শতাংশ বেড়েছে। বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধ করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি সাফল্য। মানব পাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে।
ডা. রহমান জানান, ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। আগস্টের তৃতীয় সপ্তাহে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট যুক্ত হবে। দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের শেষে গ্রিডে যুক্ত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।