স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে। কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। ইরিওর ট্রেনটি মাদ্রিদ-সেভিয়া রুটে চলাচল করে। কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উর্দার কাছে একটি দ্রুতগতির ট্রেন পেছন দিক থেকে অন্য একটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে বলে এক্সে জানিয়েছে আদিফ। জরুরি পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক দমকল দল, তিনটি হেলিকপ্টার ও নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি মোবাইল মেডিকেল ইউনিট পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।