Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে এবং এখন গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে। শনিবার সাংগঠনিক সফরে নিজ জেলা মৌলভীবাজারে গিয়ে বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগে বিরোধী দলের সভাপতি ও সেক্রেটারি কে হবেন, সেটিও সরকার ঠিক করে দিত। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহর মৌলভীবাজারে এটি ছিল তার প্রথম সফর। সকাল ৮টায় তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়। পরে সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাত উপজেলা, পাঁচ পৌরসভা, ৬৭ ইউনিয়ন ও ৬০৩ ওয়ার্ডের প্রতিনিধি, রুকন এবং স্থানীয় নির্বাচনের প্রার্থীদের নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে বিকেল ২টায় রুকন সম্মেলন হওয়ার কথা ছিল, যেখানে ৬০০ রুকন অংশ নেবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।